NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

মুম্বাইয়ে অ্যাওয়ার্ড পেলেন বর্ষা


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ এএম

মুম্বাইয়ে অ্যাওয়ার্ড পেলেন বর্ষা

ভারতের মুম্বাইয়ে ‘গোল্ডেন গার্ল অ্যাওয়ার্ড’ শিরোনামের একটি অনুষ্ঠানে তৃণমূল থেকে উঠে আসা সফল নারী হিসেবে সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা। অভিনয় জগতে সফলতার জন্য নির্বাচিত করা হয়েছে তাকে।

গত ১৭ জুন মুম্বাইয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। 

জানা গেছে, ১৬ বছর ধরে বিভিন্ন অঙ্গনে তৃণমূল থেকে উঠে আসা সফল নারীদের সম্মাননা দিয়ে আসছে মুক্তি ফাউন্ডেশন। তাদেরই উদ্যেগে এই আয়োজন।

সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটা আমার জন্য অবশ্যই গর্বের একটি বিষয়। ভারতীয়রাও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে খোঁজ খবর রাখেন। শুধু অভিনয়ই নয়, কর্মক্ষেত্রেও সফলতার জন্য তারা আমাকে এ সম্মাননায় ভূষিত করেছেন। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অ্যাওয়ার্ড গ্রহণের পর এরইমধ্যে দেশে ফিরেছেন বর্ষা। বর্তমানে তিনি কাজ করছেন ‘নেত্রী: দ্য লিডার’ নামের একটি সিনেমায়। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার সঙ্গে যথারীতি রয়েছেন অনন্ত জলিল।