NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জায়েদ খান বাংলাদেশকে ডুবিয়েছে: নিপুণ


খবর   প্রকাশিত:  ২৮ অক্টোবর, ২০২৪, ০৮:২২ এএম

জায়েদ খান বাংলাদেশকে ডুবিয়েছে: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের পর থেকেই দ্বন্দে জড়িয়ে পড়েন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। তাদের সেই লড়াই গড়ায় আদালত পর্যন্ত। 

একপর্যায়ে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন ও মানহানিকর মন্তব্য করায় গত ২ এপ্রিল জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়। এরপর থেকেই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। 

এ ঘটনার পরে বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন। সবশেষ নিপুণের জন্মদিনে এই নায়িকাকে ‘অনির্বাচিত’ বলে কটাক্ষ করেন জায়েদ। 

এরই জবাবে সম্প্রতি জায়েদকে নিয়ে ফের মন্তব্য করেছেন নিপুণ। যেখানে এই নায়িকা দাবি করেছেন, জায়েদের কারণে বাংলাদেশ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেনি। 

সোমবার রাজধানীর ফিল্ম আর্কাইভের এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে নিপুণ বলেন, ‘জায়েদকে ফ্রান্সের ভিসা দেয় নাই, এটা প্রশ্ন করেন না কেন? এটাও প্রশ্ন করেন আমি উত্তর দেব।’

এরপর এই অভিনেত্রী বলেন, ‘ও (জায়েদ খান) যে বাংলাদেশকে ডুবিয়েছে। কান চলচ্চিত্র উৎসব, এতো বড় আয়োজন, জিও থাকার কারণও, প্রধানমন্ত্রীর সাইন থাকার পরেও শুধু জায়েদ থাকার ফলে আমাদের এমডি ভিসা পায়নি।’

আপনাকে অনেক অনুষ্ঠানে দেখা যায় না, এমন প্রশ্নে নিপুণ বলেন- ‘সবশেষ মুক্তিপ্রাপ্ত রোজিনা ম্যাডাম ও জয় চৌধুরীর সিনেমার দাওয়াত আমি পাইনি। কারণ ওরা জায়েদ খান প্যানেলের লোক। উনারা আমাকে পছন্দ করেন না, স্বাভাবিকভাবেই উনারা আমাকে দাওয়াত দেন না। যার কারণে আমি যাইনি।’