NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন জহিরের


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৯ এএম

জন্মদিনে সোনাক্ষীকে প্রেম নিবেদন জহিরের

বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল সম্পর্কে রয়েছেন জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা। যদিও দুই তারকার মুখে ছিল কুলুপ আঁটা। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বললেন জহির।

অবশেষে সব জল্পনার অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জহির লেখেন, ‘লোকে তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার ওপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখো তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।’

জহিরের এই সোজাসাপ্টা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোন অর্পিতার বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তারপর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা। জহিরের পক্ষ থেকে তাহলে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুই তারকা! সেই নিয়ে জল্পনা মায়ানগরীতে।

সোনাক্ষী এবং জহিরের দুজনেরই বলিউডে অভিষেক ঘটে সালমান খানের হাত ধরে। ২০১০ সালে ‘দাবাং’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। অন্য দিকে, সালমানের প্রযোজনা সংস্থা এসকেএফের ব্যানারে ‘নোটবুক’ ছবিতে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন জহির।

সোনাক্ষী ও জহিরকে জুটি বেঁধে অভিনয় দেখা যায় ‘ব্লকবাস্টার’ মিউজিক ভিডিওতে এবং ‘ডবল এক্সেল’ ছবিতে।