NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ফাঁস হওয়া ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৩, ১২:০৫ পিএম

ফাঁস হওয়া ভিডিওগুলো রাজের মোবাইলেই নেই

সোমবার (২৯ মে) দিবাগত রাতে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও ফাঁস হয়। যেখানে এই নায়ককে বাদেও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে দেখা যায়। 

প্রতিটি ভিডিওতেই তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তার ধরণও ছিল অসংলগ্ন। এই সকল ছবি ও ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। 

বিষয়টি নিয়ে শুরু থেকে চুপ থাকলেও মঙ্গলবার রাতে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজ। যেখানে তিনি জানান, পোস্টগুলো তার অ্যাকাউন্ট থেকে করা হলেও এসব ভিডিও ফুটেজ কিছুই তার কাছে নেই। তাহলে কিভাবে এই স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ হলো সে বিষয়েও এখন পর্যন্ত কিছুই জানেন না তিনি। 

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি-না- এমন প্রশ্নে রাজ বলেন,‘আমার ফেসবুক আইডি হ্যাক হয়নি, কিন্তু যেগুলো আমার ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে দেখাচ্ছে, ওসব আসলে কীভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি।’

এই নায়ক বলেন, ‘যখন এসব পোস্ট করা হয়েছে ফেসবুকে, তখন তিনি ঘুমাচ্ছিলেন। সকালে উঠেই এসব বিষয়ে জানতে পারেন।’

রাজ বলেন,  ‘পুরো বিষয়টা নিয়ে আমি বিব্রত। আমি কিছুই ফাইন্ডআউট করতে পারছি না। কিন্তু যেহেতু আমার আইডি দেখাচ্ছে, বিষয়টা আমিও জানতে চাই।’

এসব ভিডিও ফুটেজ রাজের বর্তমান ব্যবহার করা মোবাইলেও নাই বলেই জানান তিনি। এই অভিনেতা বলেন, কীভাবে এসব ভিডিও ছড়াল, এটাই বড় প্রশ্ন। আমার আগের ফোনটা অনেক আগে হারিয়ে গেছে। কেউ না কেউ তো আছে, যারা এসব ভিডিও ছড়িয়েছে।