NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ছেলের পায়ের তলায় নুসরাত-যশ!


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ এএম

ছেলের পায়ের তলায় নুসরাত-যশ!

টলিউডের আলোচিত তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের একমাত্র সন্তান ঈশান। এখনো ছেলেকে দুনিয়ার সামনে আনেননি তারা। তারপরও সমাজমাধ্যমে বিভিন্ন সময় সময় আদুরে ছবি-ভিডিও শেয়ার করে জানান দেন সুখী পরিবারের চিত্র।

রোববার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন নুসরাত। ছোট্ট ঈশান এখন জুতো পরতে শিখে গেছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

ঈশানের পায়ের জুতোতে লেখা বাবা-মায়ের নাম। এক পায়ের জুতোয় ইংরেজি অক্ষরে লেখা NJ (নুসরাত জাহান), অন্য পায়ে লেখা YD (যশ দাশগুপ্ত)। পায়ের জুতোয় বাবা-মায়ের নাম লিখে ঘুরছেন ছোট্ট ঈশান? যদিও এটুকু বাচ্চার কাছে বাবা-মায়ের কোল ছাড়া কিছুই আপন না, তারপরেও নেটিজেনরা এই জুতোর সমালোচনায় মেতেছেন।

ঈশানের বাবা কে? এই নিয়ে কম জলঘোলা হয়নি। প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নুসরাত। যেকারণে আরও বেশি করে কাদা ছোড়াছুড়ি হতে শুরু করে। তবে বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখের সংসার নুসরাতের।

ব্যক্তিজীবনের পাশাপাশি বড় পর্দাতেও নিয়মিত জুটি বাঁধছেন নুসরাত-যশ। আগামীতে দেবরাজ সিনহার পরিচালনায় থ্রিলারধর্মী ‘শিকার’ ছবিতে দেখা যাবে দুজনকে। যশ, নুসরাত ছাড়াও ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।