বাংলাদেশী বংশোদ্ভূত দিনা হোসাইন, লন্ডন নিউহাম কাউন্সিলের অধীন সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।তাঁর এই বিজয়ে গোটা বাংলাদেশী কমিউনিটির মাঝে আনন্দের জোয়ার বইছে।দিনার কাউন্সিলর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশী প্রবাসী তথা এশিয়ানদের জন্য নতুন এক আশার সঞ্চার হলো।লেবার পার্টির মনোনয়ন পেয়েই দিনা হোসাইন নির্বাচনে নিরলসভাবে কাজ করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।যার সুফল আজ বিজয়ের মাধ্যমে পেয়েছিলো দিনা। বাংলাদেশের মাদারীপুর জেলার রাস্তি ইউনিয়নের, হাজরাপুর গ্রামের ইতালি প্রবাসী, দেলোয়ার হোসেন মোল্লার সুযোগ্য কন্যা, কাউন্সিলর দিনা।দিনার বাবা দেলোয়ার হোসেন মোল্লা ইতালির মিলানো মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি, এবং ইতালির মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দিনা লন্ডনে ইউরোপ কমিউনিটির প্রথম নির্বাচিত কাউন্সিলর। ইতালির শিক্ষা জীবন থেকেই দিনা হোসাইন নিজেকে তৈরি করতে থাকে সোস্যাল অর্কের জন্য।আজ কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দিনার সেই স্বপ্নটি বাস্তবে রূপ নিয়েছে। ইউরোপ কমিউনিটির মুখ উজ্জ্বল করায় দিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছে. ইউকে সহ ইউরোপের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন সহ ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এমনি ভাবেই বহির্বিশ্বের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্জন করবে ইউরোপ কমিউনিটির বাংলাদেশী তরুণ প্রজন্ম এমনটি প্রত্যাশা সবার।
নিউহামের "কাউন্সিলর নির্বাচিত হলেন দিনা হোসাইন"
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ এএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

