১৬ সেপ্টেম্বর আল আমান মসজিদে খাবার বিতরণ করবেন জেনিফার রাজকুমার
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৪ পিএম


করোনা-পরবর্তী সময়ে মানুষ অর্থ ও খাদ্য সংকটে রয়েছে। সরকার থেকে ফুড স্ট্যাম্পের পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে ইনফ্লাশন চলছে। জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছেই। এ অবস্থায় মানুষের জীবনযাপনের ব্যয় অনেক বেড়েছে। স্বল্প আয়ের মানুষেরা চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার। তাই লাজলজ্জা ভুলে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে খাবার নিতে বাধ্য হচ্ছেন।
খাবার সংকট নিরসনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও নন-প্রফিট সংস্থা এগিয়ে আসছে। তারা গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি রান্না করা খাবারও দেওয়া হচ্ছে। আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা ওজন পার্কের আল আমান মসজিদে ৭০০ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। যারা খাবার নিতে আগ্রহী, তাদের সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। খাবার বিতরণ করবেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার। খাবার দেওয়া হচ্ছে প্রিমিয়াম সুপার মার্কেট, রেস্টুরেন্ট ও সুইসের সৌজন্যে।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

