বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদের সভা
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ এএম


বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার ২০২২-২৪ সালের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হানের পরিচালনায় একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। একটি ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, পরিষদের একটি ওয়েবসাইট তৈরি, বঙ্গবন্ধুর উপর গবেষণা ও প্রকাশনা এবং বর্তমান প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে কার্যক্রম হাতে নেওয়া অন্যতম।
সভায় কার্যকরী পরিষদের সদস্য ড. নিজাম উদ্দিন আহমেদ, ড. রতন কুন্ডু, ড. খাইরুল চৌধুরী, রফিক উদ্দিন, সাহাদাত হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, মালিক সাফি জাকি, ফারিয়া আহম্মেদ, সাজ্জাদ সিদ্দিক, আব্দুল হালিম, নিলুফার ইয়াসমিন ও মো. শাহজাহানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

