NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদের সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:১৮ এএম

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদের সভা
বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার ২০২২-২৪ সালের কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সংগঠনের সভাপতি ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হানের পরিচালনায় একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। একটি ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ, পরিষদের একটি ওয়েবসাইট তৈরি, বঙ্গবন্ধুর উপর গবেষণা ও প্রকাশনা এবং বর্তমান প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে কার্যক্রম হাতে নেওয়া অন্যতম। সভায় কার্যকরী পরিষদের সদস্য ড. নিজাম উদ্দিন আহমেদ, ড. রতন কুন্ডু, ড. খাইরুল চৌধুরী, রফিক উদ্দিন, সাহাদাত হোসেন, সৈয়দ সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, মালিক সাফি জাকি, ফারিয়া আহম্মেদ, সাজ্জাদ সিদ্দিক, আব্দুল হালিম, নিলুফার ইয়াসমিন ও মো. শাহজাহানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।