মুম্বাইর উপ-হাইকমিশনে জাতীয় শোক দিবস পালন
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:২৭ এএম


মুম্বাইর বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ এবং স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়।
এ উদ্দেশ্যে স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শণ এবং দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার জনাব চিরঞ্জীব সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করনের মাধ্যমে দিবসটি উদ্যাপন শুরু করেন। এরপর জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সকল সদস্য, তাঁদের পরিবারবর্গ, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সদস্যবৃন্দ, শিক্ষাবিদ ও প্রবাসী বাংলাদেশীরা অংশ নেন।
প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

