বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের নির্বাচন আগামী ২৭ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। সংগঠনের নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের অস্থায়ী কার্যালয় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার নিরব রেস্টুরেন্টে থেকে সকল নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, ২০ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ২১ এপ্রিল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ ২৭ এপ্রিল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
নির্বাচনী কমিশন কর্তৃক সংগঠনের নির্বাহী কমিটির ২৫ সদস্যের মধ্যে সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ২০০ ডলার, সহ সভাপতি পদে মনোনয়ন পত্র ফি ১০০ ডলার, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র ফি ১৫০ ডলার, সহ সাধারণ সম্পাদক-কোষাধ্যক্ষ পদে মনোনয়ন পত্র ফি ৭৫ ডলার, সকল সম্পাদকীয় পদে মনোনয়ন পত্র ফি ৫০ ডলার এবং নির্বাহী সদস্য পদে মনোনয়ন পত্র ফি ৪০ ডলার নির্ধারন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সংগঠনের সদস্যরা কেবলমাত্র এ নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচনী পরিচালনায় কমিশন সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র নির্বাচন ২৭ এপ্রিল
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

