যুক্তরাষ্ট্রে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও উৎসব আমেজে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। স্থানীয় সময় ৩০ মার্চ রোববার নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ দিন সকাল ৯টায় ব্রঙ্কসের ওভাল পার্কের খোলা মাঠে এই ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন। 
নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী। তিনি ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।
ঈদ জামায়াতে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া শাহ, কোষাধ্যক্ষ
মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ সৈয়দ রাহুল ইসলাম, কার্যকরী সদস্য সৈয়দ ইসতিয়াক আলী, মো. আব্দুল হক হেলাল, লুৎফর রহমান, হারুনুর রশিদ, নাজমুল খান, মো. আবু সালেহ সহ কমিটির কর্মকর্তাবৃন্দ।
নিউইয়র্কে নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামাত
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

