বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের সময় অসুস্থ হয়ে পড়লে তিনি বাংলাদেশে যান এবং দেশে শারীরিক পরীক্ষার পর তার ডেঙ্গু জ্বর সনাক্ত হয়। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেন। তার আকস্মিক ইন্তেকালের খবরে প্রবাসী নোয়াখালীবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকালে নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী এবং নব নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে মহিউদ্দিনের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় নোয়াখালী সোসাইটির পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা বেলাল মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
নোয়াখালী সোসাইটি’র কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের
এক লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
নিউইয়র্কে এনসিপি ইউএসএ ডায়াস্পোরা’র ‘আমেরিকায় জুলাই জাগরণ’
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইউএসবিসিসিআই’র বিশেষ আয়োজন
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো প্রথম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’

