শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার।নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মঙ্গলবার সন্ধ্যায় এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
সংগঠনের প্রয়াত সদস্য মরহুম সায়েদ চৌধুরী মাক্কু ও মরহুম মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং পৃথিবীর মানবতার শান্তি কামনায় সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনার মাধ্যমে সভাটি শুরু করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বার্ষিক কার্য বিবরনী পাঠ করে উপস্থিত সকল সদস্যদের নিকট শুনানো হয়। সংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ উদ্দিন রাজিব সকলের নিকট সংগঠনের মেম্বার ডাইরেক্টরি প্রদান করেন সেই সাথে সকলকে নতুন বছর শুভেচ্ছা উপলক্ষে একটি করে ক্যালেন্ডার প্রদান করেন। অডিট কমিটির প্রধান মোঃ আলমগীর হোসেন তাহার সহকর্মী সদস্য মোঃ টি মোল্লা ও সাখাওয়াত হোসেনকে নিয়ে উপস্থিত সকলের নিকট বাৎসরিক আয় ব্যায় এবং ব্যাংকে জমাকৃত ব্যাংক স্টেটমেন্ট ও অনুসাঙ্গিক সকল খরচের রশিদ সহ সংগঠনের বাৎসরিক আয় ব্যায় এবং চূড়ান্ত হিসাব উপস্থাপন করেন। সদস্যবৃন্দ কোন প্রশ্ন থাকলে উপস্থিত প্রশ্নের মাধ্যমে অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুকের সহায়তায় সকল প্রশ্ন উত্তর প্রদান করেন।
প্রধান ইলেকশন কমিশনারের মির হাফিজ জামাল এবং কমিশনার আমিনুল ইসলাম চৌধুরী ও নওশেদ হোসেনকে নিয়ে ইলেকশন ২০২৩ এর নবনির্বাচিত কমিটি কার্যকরী পরিষদ ২০২৪-২৫ এর সকল সদস্যকে শপথ পাঠ করান।ইলেকশনের সকল আয়-ব্যায় হিসাব উপস্থাপন করেন। একই সাথে উদ্বৃত্ত ডলার নবাগত কমিটির সভাপতির নিকট বুঝিয়ে দেন।
কার্যকরী পরিষদ ২০২২-২৩ এর সকল সদস্য নবাগত কমিটি ২০২৪-২৫ এর নিকট সকল ক্ষমতা হস্তান্তর করেন।
নবাগত কমিটির সভাপতি ওয়াযীম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক রুহুল আমিনের মাধ্যমে সংগঠনের বার্ষিক বাজেট উপস্থাপন করেন। সকলের সম্মতিক্রমে মাতৃভাষা দিবস উপলক্ষে ৫০০ ডলার, ইফতার পার্টির জন্য ১০০০ ডলার, বার্ষিক পুনর্মিলনীর জন্য ৫০০০ ডলার, বার্ষিক বনভোজনের জন্য ৩০০০ ডলার এবং আন্তঃকক্ষ ক্রিড়া প্রতিযোগিতার জন্য ১০০০ ডলার বাজেট প্রদান করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ ফুল দিয়ে নবাগত কমিটিকে অভিনন্দন জানান। সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করেন।
শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েট্স নিউইয়র্ক ইনকের সাধারণ সভা ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৪ পিএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

