নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সনদ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র একটি পক্ষ নতুন এ সংগঠনটি সৃষ্টি করে। গত ১৮ ডিসেম্বর জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে নয়া সংগঠন আমেরিকা বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ’র এক বিশেষ সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কার্যকরি কমিটির সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আলী বাবুল এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিউলি পারভীন, কোষাধ্যক্ষ এডভোকেট ফিরোজা আক্তার ন্যান্সি, সাংগঠনিক সম্পাদক পর্না ইয়াসমীন, প্রচার সম্পাদক নূর ফাতেমা, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শাহনাজ পারভীন, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিমা নাজনীন নিশা, দপ্তর সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম, আইন সহায়তা ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, কার্যকরি সদস্য এটিএম শাহ আলম ও আবিদুর রহমান।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- দস্তগীর জাহাঙ্গীর, মোহাম্মদ এন মজুমদার, আবুল কালাম আজাদ তালুকদার, মোর্শেদা জামান ও এডভোকেট জাকির মিয়া।
সভা সূত্র জানায়, সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইসলামের পরিচালনায় ১৮ ডিসেম্বরের সভায় ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় নতুন সংগঠনের নাম দেয়া হয় আমেরিকা বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। শিগগিরই নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে সভায় জানান হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চেষ্টা করেছি। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী রয়েছে যারা ঐক্যে বিশ্বাসী নয়, ভাঙ্গনে বিশ্বাসী। তাদের কারণেই আমরা আমাদের হাতেগড়া সংগঠনটি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। সামান্য সনদ নিয়ে দুই ভাগ হয়ে গেল বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। সনদের বিরোধীতা করে সংগঠনের সাধারণ সভা থেকে বের হয়ে পরবর্তীতে সমঝোতার জন্য চেষ্টা করেও কোন উত্তর না পেয়ে আমরা অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছি। কোন ঝামেলায় না জড়িয়ে নতুন একটি সংগঠন সৃষ্টি করি।
অন্যদিকে, বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সনদের পক্ষে অবলম্ভনকারীদের সংগঠনের নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন ইউএসএ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ১২:০২ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

