নিউইয়র্কে বাঙালী মালিকানায় স্বনামখ্যাত কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক এর ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ প্রদান অনুষ্ঠান গত ১৪ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে নির্বাচিত ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। এসময় ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
অনুষ্ঠানে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেম জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের প্রায় সকল কর্মকর্তাই অত্যন্ত সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করে তার প্রতিষ্ঠানটিকে আজকের এ পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, তারপরও সার্বিক বিবেচনায় একজনকে ২০২৩ সালের ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। এবার শিরিন সুলতানা এ অ্যাওয়ার্ডটির জন্য নির্বাচিত হয়েছেন। এজন্য তাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানাকে ক্রেসটসহ নগদ ১০০০ ডলার প্রদান করা হয়।
মোহাম্মদ হাসেম জানিয়েছেন, এখন থেকে কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক প্রতি বছরই ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড প্রদান করবে।
এদিকে, অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে দারুণ খুশি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র কর্মকর্তা শিরিন সুলতানা। তিনি এজন্য তার সকল সহকর্মীসহ প্রেসিডেন্ট মোহাম্মদ হাসেমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় শিরিন সুলতানার সহকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস ইনক’র ‘এমপ্লয়ী অব দ্য ইয়ার’ শিরিন সুলতানা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:২৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

