নিউইয়র্ক : বাংলাদেশের বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রে আরেকটি রাস্তার নাম হচ্ছে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’। পেনসিলভেনিয়া স্টেটে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন দেলওয়ারে কাউন্টির মিলবোর্নে মার্কেট স্ট্রিট এবং স্টেলার অ্যাভিনিউর কর্নারে ৩ ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে এই নামফলক উম্মোচন করা হবে বলে জানালেন মিলবোর্ন সিটি মেয়র মাহবুবুল আলম তৈয়ব।
মার্কেট স্ট্রিট থেকে গার্ডেন কোর্ট পর্যন্ত পুরো এলাকাটি ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে। চট্টগ্রামের সন্তান মেয়র তৈয়ব আরো জানান, রাস্তার নামকরণ সম্পর্কিত রেজ্যুলেশন ইতিমধ্যেই সিটি কাউন্সিলে পাস হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এলাকার নির্বাচিত সকল জনপ্রতিনিধি ছাড়াও কম্যুনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাচ্ছি উদ্বোধনী উৎসবে অংশগ্রহণের জন্য। বেলা ১টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত উৎসব চলবে এ উপলক্ষে। দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। তাহলে পরবর্তীতে কম্যুনিটি এবং প্রবাসীদের জন্যে আরো বড় কিছু করা সম্ভব হবে।
প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার অ্যাভিনিউ, কুইন্সের হিলসাইড এবং জ্যাকসন হাইটস, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকাকে ‘লিটল বাংলাদেশ’, ‘বাংলাদেশ স্ট্রিট’ এবং ওজোনপার্কে বাংলাদেশ স্ট্রিট হয়েছে। মিশিগানের ডেট্রয়েট সিটিতেও বাংলাদেশ অ্যাভিনিউ, নিউজার্সির প্যাটারসনে জালালাবাদ স্ট্রিট হয়েছে। লসএঞ্জেলেস ডাউন টাউনের একটি অংশকে ‘লিটল বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শিকাগোর ডাউন টাউনে অনেক আগে ‘শেখ মুজিব ওয়ে’ হয়েছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্নে ‘বাংলাদেশ অ্যাভিনিউ’ হচ্ছে ৩ ডিসেম্বর
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

