নিউইয়র্ক সিটির পুলিশ প্লাজায় ২১ নভেম্বর দুপুরে এক জমকালো অনুষ্ঠানে সার্জেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত শ্বাশত বি নাথ ও মোহাম্মদ আব্দুর রহিম অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার এডওয়ার্ড এ ক্যাবানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। এর আগে গত ৩১ অক্টোবর পেশাদারিত্বে দক্ষতা, মেধা এবং কাজের প্রতি সর্বোচ্চ ডেডিকেশনের জন্য নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট এরশাদুর সিদ্দিক সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াডের মর্যাদাপূর্ণ পদে পদন্নোতি পেয়েছেন। একইসাথে সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন আসহাফিক চৌধুরী ও রাইসুল ইসলাম। ২০ দিনের ব্যবধানে বিশ্বের অন্যতম চৌকষ ডিপার্টমেন্ট ‘এনওয়াইপিডি’ (নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট)-তে বাংলাদেশী আমেরিকানদের এই উত্থানের ঘটনায় সমগ্র আমেরিকা জুড়ে বাংলাদেশীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশীদের প্রতিনিধিত্বকারি বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা)-এর মিডিয়া লিঁয়াজো কর্মকর্তা ডিটেক্টিভ জামিল সরোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশে সার্জেন্ট পদে পতোন্নতিপ্রাপ্ত শ্বাশত বি নাথ চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার শিক্ষক দম্পতি কানাই বন্ধুনাথ ও রূপসী দেবীর সন্তান। ২০০০ সালে আমেরিকায় এসে স্ট্যাটেন আইল্যান্ড কলেজ থেকে হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রী অর্জন করেন। উল্লেখ্য, তার বাবাও নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক অ্যানফোর্সমেন্ট এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সন্তান সার্জেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রহিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর অনার্স এবং মাস্টার্স করেন চট্টগ্রাম কলেজ থেকে। ২০১১ সালের জুলাই মাসে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে আসার দু’বছর পর ২০১৩ সালের ডিসেম্বরে এনওয়াইপিডিতে ট্রাফিক অ্যানফোর্সমেন্ট এজেন্ট হিসাবে যোগদান করেছিলেন। এর ঠিক দু’বছর পর অর্থাৎ ২০১৫ সালের জুলাই মাসে এনওয়াইপিডিতে অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।
শ্বাশত বি নাথ ও মোহাম্মদ আব্দুর রহিমের পদোন্নতিতে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন কারাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারী ক্যাপ্টেন একেএম আলম তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তাদের এই অর্জনে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্য উচ্ছসিত বলে জানান তারা। তাদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন বাংলাদেশী বাপা’র মিডিয়া লিঁয়াজো ডিটেক্টিভ জামিল সারোয়ার জনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপা’র সাবেক বোর্ড মেম্বার ক্যাপ্টেন মিলাদ খান, সার্জেন সাঈদুল, সার্জেন্ট সাইফুল ইসলাম, সার্জেন্ট মো. লতিফ, সার্জেন্ট মাহমুদ, সার্জেন্ট হোসাইন, অফিসার রহমান এবং সাবেক আরও কজন কর্মকর্তা।
নিউইয়র্ক পুলিশে আরও দুই বাংলাদেশির পদোন্নতি
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৪ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

