আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্টামেক কাউন্সিল মেম্বার পদে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসান ও মুতাহছিন রহমান সাদমান। এর মাঝে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন হাউজিং ব্যবসায়ী সাদমান। এ নিয়ে টানা চারবার বিজয়ী হন হাসান। এবারের নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী। তবে জয়ের দেখা পাননি বর্তমান কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী।
বর্তমানে মিশিগানের হ্যামট্টামেক সিটির প্রটেম মেয়রের দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ হাসান। মঙ্গলবারের সিটি কাউন্সিল এর নির্বাচনে মেম্বার পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি।
ওয়েন কাউন্টিতে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোহাম্মদ হাসানের প্রাপ্ত ভোট ১ হাজার ৬১৮। অন্যদিকে সিটি কাউন্সিল মেম্বার পদে ১ হাজার ২৩৮ ভোটে পেয়ে বিজয় ছিনিয়ে নিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত মুনতাহছিন রহমান সাদমান। এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। তবে ১ হাজার ১১৮ ভোট পেলেও জয় তুলে নিতে পারেননি বাংলাদেশি বংশোদ্ভূত বর্তমান কাউন্সিল মেম্বার নাঈম চৌধুরী।
সিটি কাউন্সিলের নির্বাচনে আওতায় ৩টি পদের মধ্যে ২টিতেই বাংলাদেশি বংশোদ্ভূতদের বিজয়ে ব্যাপক উৎফুল্ল বাংলাদেশিরা। রাত সাড়ে ১০ টায় ফলাফল ঘোষণার পরপরই তাদের কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা নিউ মদিনা রেস্টুরেন্টে পরস্পর মিলিত হয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
হ্যামট্টামেক সিটির ভোটারসহ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ হাসান ও সাদমান। বর্তমান কাউন্সিল মেম্বার আবু আহমেদ মুসাও নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কাউন্সিল মেম্বারের ৩টি পদের বিপরীতে ভোট গ্রহণ চলে। বাংলাদেশি, ইয়েমেনি ও পোলিশ সম্প্রদায়ের ৬ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৭ হাজার ৩৮৫ ভোটার এতে অংশ নেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিটি কাউন্সিল মেম্বার পদে আরেকজন হলেন ইয়েমেনি বংশোদ্ভূত মোহাম্মদ আলসমুরি। তিনি পেয়েছেন ১ হাজার ৩০৯ ভোট।মোহাম্মদ হাসানের পৈত্রিক গ্রামের বাড়ি চট্টগ্রাম ও সাদমান সিলেটে।
মিশিগানে সিটি নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি হাসান ও সাদমান
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ এএম


প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্কের নির্বাচন ১৮ অক্টোবর, ভোটার ৩৫ হাজার, লড়বে দুটি প্যানেল
অনিয়মের অভিযোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জনপ্রিয় ‘ইত্যাদি রেস্টুরেন্ট’ বন্ধ
বাংলাদেশিদের নেতৃত্বে নিউইয়র্কে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বাঙালির উপচে পড়া উন্মাদনা
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স
নিউইয়র্কে এসএসসি ১৯৮৪ ব্যাচের চতুর্থ পুনর্মিলনী
জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট
বুয়েটের সাবেক শিক্ষার্থী ইরফান আল-হুসাইনির মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তের দাবি বন্ধুদের

