NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

আরিয়ানের ‘অভিষেক’ ওয়েব সিরিজে শাহরুখ, সঙ্গে রণবীর সিং


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৩৫ এএম

আরিয়ানের ‘অভিষেক’ ওয়েব সিরিজে শাহরুখ, সঙ্গে রণবীর সিং

বাবার দেখানো পথ অনুসরণ করে বলিউডে নাম লেখাতে যাচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তবে অভিনয় নয়, বরং পরিচালনা দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আরিয়ান। শুরু থেকেই তিনি জানিয়ে এসেছিলেন যে, পরিচালনার কাজে মন দিতে চান। এবার তার স্বপ্নপূরণের পালা। 

ওয়েব সিরিজে পরিচালনা করবেন শাহরুখ পুত্র। যেখানে দেখা যাবে শাহরুখ ও রণবীর সিংকে। তবে ক্যামিও চরিত্রে। আগামী ২৭ মে থেকে শুরু হবে ওয়েব সিরিজটির শুটিংয়ের কাজ। সূত্রের খবর, ছয় পর্বে ভাগ করা থাকবে এই সিরিজ। ছোট ছোট চরিত্রে শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে আলাদা দুই পর্বে। আরিয়ানের পরিচালনায় অভিনয় করতে তারা দুজনেই বেশ উৎসাহী। 

বর্তমানে স্টারকিডদের অভিষেক নিয়ে ভক্তদের বরাবরই কৌতুহল। শাহরুখের সন্তানেরা কবে চলচ্চিত্রে অভিষেক করবেন তা নিয়েও অনেকের মনে প্রশ্ন ছিল। এবার তারই উত্তর মিলল। ইতোমধ্যে অভিনয়ে হাতেখড়ি হয়েছে শাহরুখের মেয়ে সুহানা খানের। তবে শত চেষ্টা করেও আরিয়ান খানকে কেউ বলিউডে অভিষেক করাতে পারেননি। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় না, বরং পরিচালনা করবেন। আরিয়ানকে অভিনয়ে রাজি করাতে বেশ চেষ্টা করেছেন বলিউডের বিখ্যাত প্রযোজক ও পরিচালক করণ জোহর। তবে অভিনয়ে তেমন আগ্রহ দেখাননি আরিয়ান। 

শাহরুখ যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তার আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ছেলের পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পারেননি কিং খান। 

তিনি লিখেছেন, ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। 

বাবার কমেন্ট দেখা মাত্রই আরিয়ান প্রকাশ্যেই আবদার করে বসেছিলেন, অপেক্ষায় থাকবেন তিনিও, কবে তার বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। ছেলের আবদার শুনে মুখ বুঁজে থাকলেন না শাহরুখ। পাল্টা লিখে জানালেন, ‘তিনি যেন শুটিং শিডিউল সকালে না রেখে দুপুরে রাখেন, তবেই সম্ভব’।

সম্প্রতি আরিয়ানকে নিয়ে গৌরী খান জানান, তার ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ান খানের ডেট পাওয়া এখন আর সহজ নয়। ফ্যামিলি ফ্রেমের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের ডেট।