NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

এবার বিতর্ক থেকে রেহাই পেলেন না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৯ এএম

এবার  বিতর্ক থেকে রেহাই পেলেন না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া

কান চলচ্চিত্র উৎসব চলছে। আর সেটাকে ঘিরে আলোচনা-সমালোচনা আর বিতর্ক হবে না, তা কি হয়! এবার এই বিতর্ক থেকে রেহাই পেলেন না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (১৮ মে) ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ ছবির স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। রুপালি ও কালো রঙের হুডেড গাউনে ধরা দেন অভিনেত্রী।

কোমরে বাঁধা কালো বেল্ট। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। মানানসই সাজ। এমন সাজে ঐশ্বরিয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা। বিশেষ করে তার পোশাক নিয়ে চলছে ব্যাপক ব্যঙ্গ-মশকরা। অভিনেত্রীর হুডেড গাউনটিকে কেউ বোরখার সঙ্গে তুলনা করেছেন। কারও মতে, সেটি ‘অ্যালুমিনিয়াম ফয়েল’।

dhakapost

লাল গালিচায় হাঁটার সময় গাউনের এক প্রান্ত হাতে ধরা ছিলেন। তা দেখে কারও মনে হয়েছে, পোশাকটি পরে নিজেই একেবারে স্বাচ্ছন্দ্য নন ঐশ্বরিয়া। সামলাতেই যখন পারছেন না, তাহলে এমন পোশাক পরার দরকার কী, তা নিয়েও উঠেছে প্রশ্ন।

তারকাদের জীবন বিতর্ক আর সমালোচনায় মোড়া। ফলে এসব বিতর্কের স্রোত কাটিয়ে চলতে জানেন তারা। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের বহু পুরোনো অতিথি ঐশ্বরিয়া। ২১ বছর ধরে কান-এর লাল গালিচায় হাঁটছেন তিনি। শুরুর দিকে কান-এর জুরি বোর্ডের সদস্যও ছিলেন তিনি।

দুই দশকে নানা সাজে ঐশ্বরিয়া ধরা দিয়েছেন কান-এর রেড কার্পেটে। প্রতিবারই তার সাজ-পোশাক নিয়ে সমালোচনা ও প্রশংসা হয়েছে। এবারও তার ব্যত্যয় ঘটেনি।