NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

গৌরীর বয়স ভুলে গেলেন শাহরুখ!


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৪ এএম

গৌরীর বয়স ভুলে গেলেন শাহরুখ!

সম্প্রতি স্ত্রী গোরী খানের লেখা কফি টেবিল বই ‘মাই লাইফ ইন ডিজাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান। এই অনুষ্ঠান তাকে ঘিরে ছিল না, আর স্ত্রীকে তাই প্রশংসায় ভরিয়ে দিতেও কোনো ভুল করেননি শাহরুখ খান।  

তবে গৌরীর প্রশংসা করতে করতে একটা ভুল করে বসেন শাহরুখ। স্ত্রীর ভুল বয়স বলে ফেলেন। ভুল তথ্য দিতেই গৌরীর ধমক! 

গৌরীর অন্দরসজ্জা শিল্পী হিসাবে যাত্রা শুরুর কথা বলতে গিয়ে শাহরুখ ভুলবশত বলে ফেলেন, গৌরীর বয়স তখন ৪০-এর কাছাকাছি। যখন ও কাজ শুরু করে আমি বলেছিলাম আমি সাহায্যে আসতে পারি কি না! আমার কিছু বন্ধু আছে, ওদের সঙ্গে কথা বলি? গৌরী রাজি হয়নি। লোয়ার প্যারেলের ১০ ফুটের একটি দোকান, সেখানেই নিজের মতো করে কাজ শুরু করে। 

স্ত্রীর বয়স নিয়ে ভুল তথ্য দিতেই জিভ কেটে অভিনেতা বলেন, গৌরীর বয়স এখন সবে ৩৭। আমাদের পরিবারে সকলের বয়স পিছনের দিকে যাচ্ছে। অভিনেতার কথা শুনে হাসির রোল অনুষ্ঠানকক্ষে। 

কিশোর বয়স থেকে একে অপরকে চেনেন শাহরুখ ও গৌরী। সেই ছোট বয়স থেকেই বন্ধুত্ব, প্রেম। দু’জনে যখন গাঁটছড়া বাঁধেন, তখন শাহরুখের বয়স ২৫, গৌরী মাত্র ২১ বছর বয়সের তরুণী। বিয়ের ৩২ বছর পরে মানুষ হিসাবেও অনেক পরিণত তাঁরা। সম্পর্ক পোক্ত যেমন হয়েছে, তেমনই বদলেছে সমীকরণও।