NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘হাতির দাঁতের লেহেঙ্গা’ ও ‘কুমিরের মালায়’ কান মাতালেন বলিউড তারকারা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৯ এএম

‘হাতির দাঁতের লেহেঙ্গা’ ও ‘কুমিরের মালায়’ কান মাতালেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক: ১৬ মে থেকে শুরু হয়েছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। উৎসবের এই ১২ দিনে প্রদর্শিত হবে ১২টি ছবি। সঙ্গে দেখানে হবে একটি টেলিভিশন শো-ও। কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে পৌঁছে গিয়েছেন বলিউড তারকারা।

এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন বলিউডের অভিনেত্রী সারা আলি খান। উৎসবের উদ্বোধনীর সন্ধায় ভারতীয় পোশাকেই রেড কার্পেট মাতান এই বলি তারকা। মঙ্গলবার সারাকে দেখা গেছে বেইজ কালারের হাতির দাঁতের তৈরি লেহেঙ্গায়। ইতিমধ্যেই অভিনেত্রীর অনেকগুলো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কান চলচ্চিত্র উৎসবে হাতির দাঁতের লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্লাউজ এবং লম্বা ট্রেলসহ দোপাট্টা, ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট পরা সারার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না।

 

এদিকে, গলায় ‘কুমিরের মালা’ পরে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সোনালি রঙের টিকটিকি নেকলেস পরে ফ্লোরাল রাফেল হট পিঙ্ক বল গাউনে কানের রেড কার্পেটে হেঁটে ইতিমধ্যে নজর কেড়েছেন এই বলি সুন্দরী। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবে উর্বশী রাউতেলা সোনালি রঙের একটি কুমিরের নেকলেসসহ বিশাল গোলাপী গাউন পরে রেডকার্পেটে মুগ্ধতা ছড়ালেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মুম্বাই বিমানবন্দর থেকে উৎসবে যোগ দিতে যাওয়ার সময়ও ফটোসাংবাদিকদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যাবে বলিউডের একঝাঁক নতুন মুখ। কান ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউ করছেন আনুশকা শর্মা থেকে সানি লিওনি, মানসী চিল্লার, এষা গুপ্তা, নবাব নন্দিনীসহ আরও অনেকে। হলিউডের ডাকসাইটে পরিচালক-প্রযোজক থেকে অভিনেতারা এই কান চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ।