NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

হাসপাতালে ভর্তি পরীমণি


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৫ পিএম

হাসপাতালে ভর্তি পরীমণি

দিন দুয়েক আগেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি জানিয়েছিলেন তীব্র জ্বরে ভুগছেন তিনি। শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি। এ খবর জানানোর ঠিক পরপরই ১৪ মে গভীর রাতে পরীমনির পোস্ট থেকে জানা যাচ্ছে, শরীর আরও বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

নায়িকার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালে পরীমণির সঙ্গেই রয়েছে তার ছেলে রাজ্য। নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী।

হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।’ সঙ্গে নিজেই নিজেকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

১৪ মে ছিল ‘মা দিবস’। আর ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয় পরীমণিকে। সঙ্গে তার ছেলেকেও রাখা হয়েছে। অসুস্থ অবস্থাতেও ছেলে রাজ্যের প্রতি দায়িত্ব পালন থেকে বিরতি নেননি পরীমণি, হাসপাতালের বিছানাতে শুয়েও ৯ মাসের ছেলের দেখাশোনা করছেন অভিনেত্রী। আর সেকারণেই হয়তো তিনি লিখেছেন ‘মায়েদের জীবন কঠিন সুন্দর।’

এদিকে মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পাচ্ছে পরীমণি অভিনীত ছবি ‘মা’। জানা গেছে, ছবিটি এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ এবার প্রিমিয়ার হতে চলেছে।