NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

রাঘব-পরিণীতির বাগদান নিয়ে ‘খোঁচা’ পরিচালকের


খবর   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩২ পিএম

রাঘব-পরিণীতির বাগদান নিয়ে ‘খোঁচা’ পরিচালকের

শনিবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লির কাপুরথালা হাউজে বাগদান সম্পন্ন হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার। সব জল্পনার অবসান ঘটিয়ে এদিন নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া।

একজন বিনোদন জগতের নামজাদা অভিনেত্রী, অন্যজন তুখোড় রাজনীতিক। দুই জগতের মেলবন্ধন ঘটানোর দিন নতুন যুগলকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিশিষ্টজনেরা। তবে তার মধ্যেও শুরু হয়েছে বিতর্ক। শুধুমাত্র দেখানোর জন্যই নাকি এত ঘটা করে বাগদান অনুষ্ঠান উদযাপন করেছেন পরিণীতি আর রাঘব।

সম্প্রতি সামাজিকমাধ্যমের পাতায় এমনই একটি টুইট করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী। শনিবার রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে একটি টুইট করেন পরিচালক। টুইটে তিনি লেখেন, ‘একজন ওয়েডিং প্ল্যানার আমাকে বললেন, লোকজন শুধু ছবি ও ভিডিওর জন্য বিয়ে করছেন, ডেস্টিনেশন ওয়েডিং করছেন দেখনোর জন্য।’ টুইটে তিনি আরও লেখেন, ‘এটা একেবারে সত্যি কথা! আমি নিজে একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ে গিয়েছিলাম, সেখানে যখন পাত্রী জানতে পারলেন যে, আলোকচিত্রীর আসতে দেরি হবে, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন!’

টুইটে কারও নাম উল্লেখ না করলেও তা নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। নেটাগরিকদের অনেকেরই ধারণা, এই টুইটের মাধ্যমে পরিণীতি ও রাঘবকেই নিশানা করেছেন পরিচালক। নেটাগরিকদের একাংশ বিবেকের এই মন্তব্যকে সমর্থন করলেও, তার সমালোচনাও করতেও পিছপা হননি বাকিরা। এক টুইটার ব্যবহারকারীর কথায়, ‘আশা করি আপনার বন্ধু এই টুইটটা দেখে উপলব্ধি করবেন যে, তাদের অনুষ্ঠানে নিমন্ত্রিত হওয়ার পরে আপনি তাদের নিয়েই সমালোচনা করছেন।’

রাঘব-পরিণীতির বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনয় ও রাজনৈতিক অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিণীতির বড় বোন ও আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের মতো বিশিষ্ট রাজনীতিকেরাও।

সন্ধ্যায় ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানটিতে পরিণীতি পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক। রাঘব পরেছিলেন পবন সচদেবার ডিজাইন করা একটি মিনিমালিস্ট আচকান। এদিন বাগদানের থিম প্যাস্টেল রঙের সঙ্গে মিল রেখে রাঘব এবং পরিণীতি উভয়েই পোশাক বাছাই করেন।