NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শুভশ্রীর জন্য কেঁদে ভাসাচ্ছেন অঙ্কুশ!


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৪:২০ এএম

শুভশ্রীর জন্য কেঁদে ভাসাচ্ছেন অঙ্কুশ!

টলিউড ইন্ডাস্ট্রিতে অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্বের কথা সকলের জানা। সম্প্রতি এই দুজনকে ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা যাচ্ছে। যেখানে বিচারকদের একজন হিসেবে আছেন শুভশ্রী। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অঙ্কুশ।

এবার সেই রিয়েলিটি শোয়ের একটি এপিসোডে শুভশ্রীর জন্য কেঁদে ভাসালেন অঙ্কুশ! নিজের অভিনীত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির শিরোনাম সংগীতে আরেকজনের সঙ্গে নায়িকাকে নাচতে দেখেই চিৎকার শুরু করেন অঙ্কুশ। কোনোভাবেই নায়ক ছাড়া নায়িকার নাচ মেনে নিতে পারছিলেন না তিনি। যদিও পুরো ব্যাপারটা ঘটেছে মজার ছলে।

তবে অঙ্কুশ মজা করলেও বিরক্ত হয়েছেন দর্শক। কেননা নাচ শুরুর পর থেকেই সমানতালে ‘এই এই’ বলে চিৎকার করছিলেন তিনি। একবার মৌনি রায়ের কাছে গিয়ে কাঁদছেন তো আরেকবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাছে, কিন্তু কেউই পাত্তা দিচ্ছেন না তাকে!

অনুরাগীদের অভিযোগ অঙ্কুশের চেঁচামেচিতেই এত সুন্দর একটা নাচ নষ্ট হলো। কারো অভিযোগ, ওভার অ্যাক্টিং করছেন অঙ্কুশ।

এমনিতেও ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে নিয়মিত ফ্লার্ট করে বেড়াচ্ছেন তিনি। কখনো মৌনি আবার কখনো পূজা। তবে শুভশ্রীর সঙ্গে ফ্লার্ট করার সাহস সহজে দেখান না। বাস্তব জীবনে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে আছেন অঙ্কুশ।