NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সুখবর দিলেন শেহনাজ গিল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ পিএম

সুখবর দিলেন শেহনাজ গিল

বিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু হয় শেহনাজ গিলের। কিছু দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও নতুন একটি সুখবর দিলেন অভিনেত্রী। সামাজিকমাধ্যমে নিজেই ভাগ করে নিলেন সেকথা।

সম্প্রতি অভিনেত্রী জানান, তিনি মুম্বাইতে নিজের বাড়ি কিনেছেন। এই খবর জানাজানি হতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে মন্তব্যের ঘর। শেহনাজের স্বপ্নের নতুন ঠিকানা। তাই নিজের বাড়ির অন্দরসজ্জা থেকে পরিচ্ছন্নতা নিয়ে একটু বেশিই খুঁতখুঁতে অভিনেত্রী।

বাড়ির গোসলঘর যাতে কোনোভাবে অপরিষ্কার না হয়ে যায়, সেদিক মাথায় রেখেই নিজের জন্য আলাদা গোসলঘর করেছেন তিনি। যা অন্য কারো ব্যবহার করার অনুমতি নেই।

সম্প্রতি শেহনাজের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা ভুবন বাম। তাকে অভিনেত্রীর ভাই জানান, শেহনাজ নিজের ভাইকে পর্যন্ত তার বাথরুম ব্যবহার করতে দেন না।

রিয়েলিটি শো থেকে উত্থান শেহনাজের। নিজের চেষ্টা ও পরিশ্রমের জোরে নিজের জায়গা বানিয়েছেন বিনোদনের জগতে। সালমান খানের ছবিতে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিনেত্রী। নিজের দুর্বলতাগুলোকে শুধরে নিয়ে ভবিষ্যতে কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বলেও জানান তিনি।