NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিচ্ছেদের পর যে কারণে ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না চারু


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৫২ এএম

বিচ্ছেদের পর যে কারণে ফ্ল্যাট ভাড়া পাচ্ছেন না চারু

সুস্মিতা সেনের ভাই রাজীবের সঙ্গে সংসার শুরু হতেই হতেই ভেঙে যায় ছোটপর্দার অভিনেত্রী চারু অসোপার। তবে তার আগেই জন্ম হয় মেয়ে জিয়ানার।

এক পর্যায়ে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন চারু। তবে মেয়েকে নিয়ে একলা মায়ের বাড়ি ভাড়া পেতে নাকি প্রায় ঘাম ছুটে যায় চারুর।

চারুর কথায়, মুম্বইয়ে অভিনেত্রী, তার ওপর সিঙ্গল মাদারের বাড়ি ভাড়া পাওয়া বেশ কষ্টসাধ্য। কেউ বাড়ি ভাড়া দিতে চান না। অনেক দিন ধরেই বাড়ি খুঁজছিলাম। এই রোদে বেরিয়ে বেরিয়ে ফ্ল্যাট দেখেছি। অনেকেই আমাকে ফিরিয়ে দিয়েছেন। কারণ আমি একা মা।

চারু তাই প্রশ্ন তোলেন, মুম্বাইয়ের মতো জায়গায় অভিনেত্রীরা যদি থাকার জায়গা না পান, তা হলে কোথায় পাবেন তারা? খুব কষ্ট করে একটি এক রুমের ফ্ল্যাট ভাড়া পান। বর্তমানে মেয়ে বড় হচ্ছে, জায়গায় অভাব। তাই একটি দুই রুমের ফ্ল্যাটে উঠেছেন। সুস্মিতার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ও পোশাক নিয়ে প্রায়ই বিভিন্ন কটুকথা শুনতে হয় চারুকে।