NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ছেলের ব্র্যান্ডের প্রচারে শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪০ এএম

ছেলের ব্র্যান্ডের প্রচারে শাহরুখ

অভিনয়ের চেয়ে পরিচালনায় তাকে বেশি টানে। তাই বাবার পদচিহ্ন অনুসরণ না করে পরিচালক হিসাবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান খান।

তার প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই শাহরুখকে নির্দেশ দিয়ে ফেলেছেন তিনি। আরিয়ানের লঞ্চ করা ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ খোদ শাহরুখ খান।

ছেলের ব্র্যান্ডের প্রচারে কোনো খামতি রাখছেন না শাহরুখ। খেলার মাঠ থেকে এয়ারপোর্ট, বাড়ি থেকে ফটোশুট সর্বত্রই আরিয়ানের ব্র্যান্ডের পোশাকে ধরা দিচ্ছেন কিং খান। আরিয়ান নিজ পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই ব্র্যান্ডের পোশাক পরেই একফ্রেমে ধরা দিলেন শাহরুখ, আরিয়ান ও আব্রাম। ম্যাচিং পোশাকে শাহরুখ ও তার দুই পুত্রকে দেখে মুগ্ধ ভক্তরা। তিনজনের পরনেই আরিয়ানের ব্র্যান্ডের কালো রঙা টি-শার্ট এবং লেদার জ্যাকেট।