NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

এবার শেহনাজ-সালমান সম্পর্ক নিয়ে গুঞ্জন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

এবার শেহনাজ-সালমান সম্পর্ক নিয়ে গুঞ্জন

অনেকে বলে থাকেন বলিউডে সবার সঙ্গে ভাইয়ের মতো সম্পর্ক সালমান খানের। সে কারণেই বলিউডের এক ও অদ্বিতীয় ‘ভাইজান’ তিনি। তবে এই ভাইজান কারও জান হতে পারেননি।  

তবে বলিউডের ভেতরে গুঞ্জন এবার নাকি একজনের জান হয়ে উঠছেন সালমান। 

গত বছর সালমান খানের বোন অর্পিতা খান শর্মার ঈদের পার্টি থেকে জমেছে সালমান খান ও নবাগতা অভিনেত্রী শেহনাজ গিলের রসায়ন। ‘বিগ বস’-এর সৌজন্যে আগেও বার বার নজরে এসেছে তাদের বিশেষ বন্ধুত্ব। ঈদের পার্টি থেকে বের হওয়ার সময় ক্যামেরার সামনে সালমানের হাত ধরেই উপস্থিত হন তিনি। সেখানেই শেষ নয়, তার আবদারে শেহনাজকে গাড়ি পর্যন্ত ছেড়ে আসেন সলমন। ক্যামেরার সামনে একবারের জন্যও সালমানের হাত ছাড়েননি শেহনাজ। একাধিক বার জড়িয়ে ধরেছেন ‘ভাইজান’কে। কখনও চুম্বন এঁকেছেন সলমনের গালে, কখনও আবার তার গলার পাশে। 

শেহনাজ়ের এমন কাণ্ড দেখে অনেকেই মনে করেছিলেন, হয়তো একে অপরের প্রেমে পড়েছেন সালমান ও শেহনাজ়। চলতি বছরের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির প্রচারেও ক্যামেরার সামনেই প্রাক্তন সিদ্ধার্থ শুক্লাকে ভুলে শেহনাজকে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন বলিউডের ভাইজান। 
ফলে সবার একটাই প্রশ্ন, তবে কি একে অপরকে মন দিয়েছেন সালমান ও শেহনাজ়? এক অনুষ্ঠানে এসে এই প্রশ্নের উত্তর দিলেন সালমান নিজে। তিনি বলেন, আমি ওকে বলেছি নিজের জীবনে এগিয়ে যেতে। সিদ্ধার্থ আর বেঁচে নেই। তিনিও নিশ্চয়ই এটাই চাইতেন যে, শেহনাজ়ের একটা সংসার হোক, ওর নিজস্ব পরিবার হোক। এখনই নয়, অনেক সময় আছে। কিন্তু এগোতে তো হবে! 

তার পরেই সালমানের গলায় সাফাইয়ের সুর। তিনি বলেন, এগোতে বলেছি মানেই সেটা নিজের কথা ভেবে বলেছি, তা নয়। আমি ওকে ওর জীবনে এগোনোর পরামর্শ দিয়েছি, আমার হাত ধরে এগোতে বলিনি।