NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ব্রিটেনের রাজা চার্লসের রাজ্যাভিষেকে পারফর্ম করবেন সোনম


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৭ এএম

ব্রিটেনের রাজা চার্লসের রাজ্যাভিষেকে পারফর্ম করবেন সোনম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে তার রাজ্যাভিষেক হবে। এ উপলক্ষ্যে ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো এক কনসার্ট।

সারা বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত থাকবে ব্রিটেনের উইন্ডসর দুর্গে। তাদের পাশাপাশি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতীয় শিল্পী সোনম কাপুর।

প্রসঙ্গত, রানি এলিজাবেথের মৃত্যুর পরেই চার্লসকে ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা করা হয়। ৭৩ বছর বয়সে এসে রাজা হন তিনি। দায়িত্ব পাওয়ার পরই চার্লস বুঝিয়ে দেন যে মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি। জাতির উদ্দেশে প্রথম ভাষণে আবেগে ভেসে মা এলিজাবেথ দ্বিতীয়কে স্মরণ করে দেশবাসীর সেবায় সমস্ত জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল তাকে।

জানা গেছে, রাজ্যাভিষেকের অনুষ্ঠান ব্রিটেনের উইন্ডসর দুর্গে হবে। আর সেখানেই একমাত্র ভারতীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সোনম কাপুর। কমনওয়েলথ ভার্চুয়াল গায়কদলের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। যারা ব্রিটেনের রাজ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সংগীত পরিবেশন করবেন। সেখানে টম ক্রুজের মতো তারকাও থাকবেন সেই অনুষ্ঠানে। 

‘সাওয়ারিয়াঁ’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সোনম। তারপর থেকে ‘দিল্লি-৬’, ‘রাঞ্ঝনা’, ‘খুবসুরত’, ‘প্যাডম্যান’, ‘বীরে দি ওয়েডিং’-এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা পেয়েছেন। ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করার পর থেকে বলিউডে কাজ অনেক কমিয়ে দিয়েছেন সোনম। এখন বেশিরভাগ সময় ব্রিটেনেই থাকেন অভিনেত্রী।