NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

তাহলে কি বিয়ের পথে হাঁটছেন বিজয়-তামান্না?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৮ পিএম

তাহলে কি বিয়ের পথে হাঁটছেন বিজয়-তামান্না?

রেস্তোরাঁ বা গাড়িতে প্রেম নয়, এবার নাকি সোজা বিয়ের পথে হাঁটছেন বলিউড অভিনেতা বিজয় বর্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। শোনা যাচ্ছে, এত দিনের প্রেমপর্বের পর এ বার বিয়ের কথা ভাবছেন বাহুবলী খ্যাত অভিনেত্রী। 

পরিবারে এ বিষয়ে কথাবার্তাও হয়েছে। গত বছরের শেষ দিক থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। 

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘গালি বয়’ খ্যাত অভিনেতা বিজয় বর্মা, বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল এমন কথা। বিমানবন্দর থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচা— তাদের একসঙ্গে দেখা গেছে একাধিক জায়গায়। এমনকি সমাজমাধ্যমে চর্চিত প্রেমিকার ডাকনাম ফাঁস করেছেন বিজয় বর্মা। সম্প্রতি একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য ডেটে গিয়েছিলেন বিজয় ও তামান্না। সেখান থেকে ফেরার সময়েই আলোকচিত্রীদের নজরে পড়েন তারা। ক্যামেরা দেখে অবশ্য লুকিয়ে পড়েননি বিজয় বা তামান্না কেউই।  

ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘লাস্ট স্টোরিজ’-এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ ২’-এ এক সঙ্গে কাজ করেছেন বিজয় ও তামান্না। ‘লাস্ট স্টোরিজ় ২’-এর সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা।