NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ১২:২৫ এএম

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আজ সকালে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি জাপানে দ্বিপাক্ষিক সফর করবেন। এরপর যুক্তরাষ্ট্রে যাবেন বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারপর যুক্তরাজ্যে যাবেন রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর দ্বিপাক্ষিক নয়।