NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

চুক্তির পরও ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় অভিনয় করেননি শাহরুখ


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০২:৪১ এএম

চুক্তির পরও ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় অভিনয় করেননি শাহরুখ

তিন দশকেরও বেশি সময় ধরে বিনোদনের দুনিয়ায় রাজ করছেন তিনি। কাজ করেছেন ইন্ডাস্ট্রির একাধিক নামজাদা পরিচালকের সঙ্গে। নবাগত পরিচালকদেরও ফেরাননি বলিউডের ‘বাদশা’। তবে পরিচালক রাজকুমার হিরানির প্রথম সিনেমার জন্য সই করেও তাতে অভিনয় করেননি শাহরুখ খান।

তার বদলে ওই সিনেমায় কাজ করেছিলেন বলিউডের অন্য এক অভিনেতা, সঞ্জয় দত্ত। কেন রাজকুমার হিরানিকে ফিরিয়েছিলেন শাহরুখ? সিনেমা মুক্তির প্রায় ২০ বছর পরে মুখ খুললেন ‘কিং খান’। 

২০০৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় বলিউডের নবাগত পরিচালক রাজকুমার হিরানির প্রথম সিনেমা ‘মুন্না ভাই এমবিবিএস’। সিনেমায় মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের অন্যতম তারকা অভিনেতা সঞ্জয় দত্তকে। মুন্নার ডান হাত সার্কিটের চরিত্রে ছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। 

মুক্তির পরে দর্শক ও সমালোচকের নজর কেড়েছিল ‘মুন্না ভাই এমবিবিএস’। বিপুল জনপ্রিয়তা পেয়েছিল সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসির মুন্না ভাই ও সার্কিট জুটিও। সিনেমায় মুন্না ভাই হিসেবে প্রশংসিত হয়েছিল সঞ্জয় দত্তের কাজ। তবে, ওই সিনেমায় নাকি প্রাথমিকভাবে মুন্না ভাইয়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখের। 

নিজের প্রথম সিনেমায় বলিউডের বাদশাকেই চেয়েছিলেন নবাগত পরিচালক হিরানি। সিনেমার চুক্তিতে সইসাবুদও নাকি সারা হয়ে গিয়েছিল শাহরুখের। কিন্তু তার পরেও কাজ করতে পারেননি তিনি। শাহরুখ জানান, ‘দেবদাস’ সিনেমায় কাজ করার সময় ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমায় চুক্তিতে সই করেছিলেন তিনি।

তবে তার পরে এক গুরুতর চোটের কারণে মেরুদণ্ডে অস্ত্রোপচার করাতে হয় তাকে। শাহরুখের সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষাও করতে রাজি ছিলেন হিরানি। তবে তার জন্য নবাগত এক পরিচালকের প্রথম সিনেমার কাজ পিছিয়ে যাক, তা চাননি বলিউডের বাদশা। শাহরুখ সিনেমা থেকে সরে আসায় ওই চরিত্রে অভিনয় করেন সঞ্জয় দত্ত। মুক্তির পরে বক্স অফিসে সফলও হয় ওই সিনেমা।

প্রায় দু’দশক পরেও সিনেমা হাতছাড়া হওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই শাহরুখের। তার মতে, মুন্না ভাইয়ের চরিত্রের জন্য সঞ্জয় দত্তই সব থেকে বেশি উপযুক্ত ছিলেন।

হিরানির প্রথম সিনেমা হাতছাড়া হওয়ার প্রায় ২০ বছর পরে তার সঙ্গে এই প্রথম জুটি বেঁধেছেন শাহরুখ খান। এত দিন পরে হিরানির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। রাজকুমার পরিচালিত ‘ডাঙ্কি’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউডের বাদশা। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা এই সিনেমার।