NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মুক্তি পাচ্ছে ইরফান খানের শেষ সিনেমা


খবর   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০৮ এএম

মুক্তি পাচ্ছে ইরফান খানের শেষ সিনেমা

বলিউডের খ্যাতিমান অভিনেতা ইরফান খানের আকস্মিক প্রয়াণ এখনো অনেকের কাছে দুঃস্বপ্ন। দেখতে দেখতে কেটে গেছে তিনটি বছর। ভক্তদের মানসপটে এখনো অমলিন অভিনেতা। আগামী ২৯ এপ্রিল তার মৃত্যুবার্ষিকী। তার ঠিক এক দিন আগে মক্তি পাচ্ছে অভিনেতার শেষ হিন্দি সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’। মৃত্যুবার্ষিকীতে অভিনেতাকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানোর পরিকল্পনাতেই এই আয়োজন।

বুধবার (১৯ এপ্রিল) এই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। ২০১৭ সালে শুটিং হয়েছিল ছবিটির। সে বছরেই ছবির প্রিমিয়ার হয়েছিল সুইজারল্যান্ড লোকার্নো চলচ্চিত্র উৎসবে।

এক আদিবাসী মহিলার জীবনকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছে। অনুপ সিং পরিচালিত এই ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন তিলোত্তমা সোম এবং ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারাহানি। এর আগে অনুপের ‘কিস্‌সা’ ছবিতেও ছিলেন ইরফান এবং তিলোত্তমা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান এবং শশাঙ্ক অরোরা।

‘দ্য সং অব স্করপিয়নস’-এর মুক্তির খবরকে স্বাগত জানিয়েছেন ইরফান ভক্তরা। সামাজিকমাধ্যমে কেউ লিখেছেন, তারা প্রথম দিনের প্রথম শোয়ে ছবিটা দেখবেন। আবার কারো মতে, প্রয়াত অভিনেতার প্রতি এটা যথার্থ শ্রদ্ধার্ঘ্য।

২০২০ সালে ৫৪ বছর বয়সে বিরল ক্যানসারে প্রয়াত হন ইরফান। মৃত্যুর কিছু দিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছিল ইরফান অভিনীত ছবি ‘হিন্দি মিডিয়াম’। বুধবার ইরফানের শেষ ছবির ট্রেলার নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রয়াত অভিনেতার পুত্র বাবিল খান। তিনি লিখেছেন, ‘ভালোবাসা, পাগলামো এবং বিশ্বাসঘাতকতার এক হৃদয়বিদারক আখ্যানকে আপনাদের সামনে নিয়ে আসছি।’