NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আদালতে নালিশ অমিতাভ বচ্চনের নাতনির


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৩১ এএম

আদালতে নালিশ অমিতাভ বচ্চনের নাতনির

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চন। সবেমাত্র ১১ বছর বয়স তার, এই বয়সেই একটি ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আদালতে নালিশ ঠুকেছে সে। অভিযোগ, চ্যানেলে তার স্বাস্থ্য সম্পর্কে ভুয়া খবর প্রচার করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে উঠেছে সেই মামলা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

দাদা-দাদি থেকে শুরু করে বাবা অভিষেক বচ্চন ও মা ঐশ্বরিয়া রাই বচ্চন প্রত্যেকেই বলিউডের বড় তারকা। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে কেটেছে তার জীবন। একাধিক নামজাদা অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা রয়েছে তার। মা ঐশ্বরিয়ার সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে তাকে।

বিভিন্ন ছবির প্রিমিয়ার থেকে নামী-দামি অনুষ্ঠানেও সব সময় মেয়েকে নিয়েই হাজির হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সম্প্রতি নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনেও মা ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত ছিল মেয়ে আরাধ্যা। ভবিষ্যতে আরাধ্যা যে পেশাই বেছে নিক না কেন, ক্যামেরার সামনে এখন থেকেই বেশ স্বচ্ছন্দ সে।

তবে নিজের বিষয়ে ভুয়া খবর শুনতে নারাজ অভিষেক-ঐশ্বরিয়া কন্যা। তাই নাবালিকা হলেও নিজের জীবন ও স্বাস্থ্য বিষয়ে ভুয়া খবর ছড়ানোয় রাশ টানতে আদালতের দ্বারস্থ আরাধ্যা বচ্চন।

এর আগে একাধিক বার সমাজমাধ্যমে বিভিন্ন কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছে আরাধ্যা। বাবা হিসাবে বারবার এরকম ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছেন অভিষেক বচ্চন। তবে এই প্রথম নিজে কোনো পদক্ষেপ নিল আরাধ্যা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে আরাধ্যার দায়ের করা মামলার। আপাতত সবার নজর দিল্লি হাইকোর্টের সেই রায়ের দিকে।