NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সংকট নিয়ে আশঙ্কাবাদীদের কথা সত্য নয়


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৯:৩১ এএম

সংকট নিয়ে আশঙ্কাবাদীদের কথা সত্য নয়

বাংলাদেশের সংকট নিয়ে আশঙ্কাবাদীদের কথা সত্য নয়। কেননা অনেকেই বলেছিল আমরা শ্রীলঙ্কা হয়ে যাব। কিন্তু সেটা তো হয়নি। এখনও অর্থনৈতিক সূচকগুলো ভালোর দিকে যাচ্ছে। আমরা অনেক সময় আশঙ্কাবাদীদের দ্বারা প্রভাবিত হই। এটা ঠিক নয়। 

ডেভলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) আলোচনা ও ইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
ডিজেএফবি’র সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম,এ,মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম। অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ইমদান উল্লাহ মিয়া, আব্দুল বাকী, একেএম ফজলুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক 
সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় বক্তব্য দেন সহ-সভাপতি মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, সাংবাদিকরা উন্নয়নের অন্যতম সহযোগী। তারা ভালো-মন্দ তুলে ধরে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেন। ফলে আমরা অনেক সময় সুধরিয়ে নিতে পারি। দেশ এগিয়ে যাচ্ছে গণমাধ্যমও এগিয়ে যাচ্ছে। এখন সাংবাদিকতা অনেক উন্নত হয়েছে। তবে দেশের প্রয়েজনে পারস্পারিক সহযোগীতা ও সমন্বয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শামসুল আলম বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই টিকে থাকবে। অপসাংবাদিকতা সাময়িক হৈচৈ ফেলতে পারলেও স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। অর্থনৈতিক সংকট থেকে আমরা বেরিয়ে আসছি। এখন গুরুত্বপূর্ণ সূচকগুলো অনেক ভালো অবস্থানে আছে। সুতরাং আমাদের আশঙ্কার কোন কারণ নেই। আমরা আশঙ্কাবাদীদের দলে নই।

বক্তারা আরও বলেন, পেশাদারিত্বের জায়গা ধরে রেখে এগিয়ে যাচ্ছে ডিজেএফবি। তবে ভাবতে হবে সমালোচনাটা যেন অন্যদিকে না যায়। যেকোনো সমালোচনাই যেন হয় গঠনমূলক। দেশের জন্য আমরা যেমন কাজ করছি। আপনারাও (সাংবাদিকরা) করছেন। সবার উদ্দেশ্য যদি হয় দেশকে এগিয়ে নেওয়ার তাহলে কোনো সমস্যা থাকে না।