NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

২৫ কেজি ওজন বাড়ানো সার্থক : ঋতাভরী


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৪৩ এএম

২৫ কেজি ওজন বাড়ানো সার্থক : ঋতাভরী

মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের সমস্যার কঠিন কথাগুলোকে সহজ করে বলতে মে মাসে মুক্তি পেতে চলেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ফাটাফাটি’। প্রযোজনায় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বাচস্পতি এবং ফুল্লরার চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

প্রকাশ্যে ছবির প্রচার ঝলক। চোখে কালো রোদচশমা, পরনে সাদা কালো পোলকা ডট দেওয়া ডিজাইনের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে অনুষ্ঠানে হাজির হলেন ঋতাভরী। ঠিক যেন ৯০ দশকের নায়িকা তিনি। আবির চট্টোপাধ্যায় অবশ্য হাজির হয়েছিলেন ‘রক্তবীজ’-এর লুকে।

এই ছবিতে অবশ্য দুজনের মাঝে একজন তৃতীয়ও রয়েছেন। সেবিকা সেন। যে চরিত্রে দর্শক দেখবেন স্বস্তিকা দত্তকে। এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল ঋতাভরীকে।

নায়িকা বললেন, ‘আমার চেহারা আদতে তো এমনটা নয়। এই ছবির মাধ্যমে বুঝতে পেরেছি কী কী সমস্যা হয় ওজন বেড়ে গেলে। তবে যেমন প্রতিক্রিয়া পাচ্ছি, মনে হচ্ছে আমার ওজন বাড়ানো সার্থক।’ নায়িকা আরও যোগ করেন। বলেন, ‘যেসব মহিলা জন্মগত এমন চেহারার অধিকারী, তাদেরকে আমার স্যালুট।’

একপাশে স্বস্তিকা এবং আরেকপাশে ঋতাভরীকে নিয়ে আবির অবশ্য ছিলেন মধ্যমণি। আবিরের একটাই কথা, ‘এখানে কোনো ফ্যাট নেই, আছে শুধুই ফাটাফাটি।’

প্রসঙ্গত, আগামী ১২ মে মুক্তি পাবে ‘ফাটাফাটি’। এতে আরও অভিনয় করেছেন সোমা চক্রবর্তী, রক্তিম সামন্ত, অরিজিতা মুখোপাধ্যায়, দেবশ্রী গাঙ্গুলী, সংঘশ্রী সিনহা, অসমী ঘোষ, লোকনাথ দে প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অমিত চ্যাটার্জি ও বাংলাদেশের চমক হাসান।