NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘আশিকি ৩’-এ কার সঙ্গে প্রেম করবেন কার্তিক আরিয়ান?


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ এএম

‘আশিকি ৩’-এ কার সঙ্গে প্রেম করবেন কার্তিক আরিয়ান?

২০২০ সালে মুক্তি পাওয়া ‘লাভ আজ কাল’ যেমন মুখ থুবড়ে পড়েছিল, ওই সিনেমার শুটিংয়ের সময় শুরু হওয়া কার্তিক আরিয়ান ও সারা আলি খানের প্রেমও বেশিদিন টেকেনি।  

বাস্তবে সম্পর্ক ভেঙে গেলেও অনেকের আশা ছিল ‘আশিকি ৩’ সিনেমায় আবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। তবে সেটাও হচ্ছে না। ‘আশিকি ৩’ সিনেমার মুখ্য নারী চরিত্রের জন্য ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফকে। 

বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি ‘আশিকি’। ‘আশিকি ২’-এর সাফল্যের পর ‘আশিকি ৩’ নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। চলতি বছর ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে ‘আশিকি ৩’ সিনেমার শুটিং। তবে এবার আর ‘আশিকি ২’-এর পরিচালক মোহিত সুরি নন, ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন বাঙালি পরিচালক অনুরাগ বসু। 

সাধারণত ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় নতুন মুখের। যেমনটা হয়েছিল আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুরের। তবে ‘আশিকি ৩’-এর ক্ষেত্রে সেই ঐতিহ্যের ব্যতিক্রম হতে চলেছে। 

সিনেমার মুখ্য চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে কার্তিককে। এত দিন জল্পনা চলছিল, তার বিপরীতে দেখা যেতে পারে সারা আলি খানকে। তবে এ বার শোনা যাচ্ছে, কার্তিকের সঙ্গে আগে জুটি বাঁধেননি এমন কোনো নায়িকাকেই চাইছেন নির্মাতারা। সে ক্ষেত্রে দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা কাইফের কাছে যেতে পারে মুখ্য নারী চরিত্রের প্রস্তাব। এরইমধ্যে ক্যাটরিনার সঙ্গে ‘জগ্গা জাসুস’ সিনেমায় কাজ করেছেন অনুরাগ। অন্য দিকে, কার্তিকের সঙ্গে কাজ করতে মুখিয়ে দীপিকাও। শেষ পর্যন্ত কোন নায়িকাকে দেখা যায় সেটাই এখন দেখার বিষয়।