NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

শারীরিক অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর, মেডিকেল বোর্ড গঠন


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৫৭ এএম

শারীরিক অবস্থার উন্নতি নেই ডা. জাফরুল্লাহর, মেডিকেল বোর্ড গঠন

ঢাকা: মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। আজ রবিবার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 

বিকাল ৩টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, মানবতার ফেরিওয়ালা, গণমানু‌ষের বন্ধু ডা. জাফরুল্লাহ চৌধুরীর শাররীক অবস্থা তেমন কোন উন্নতি না হওয়ায় আজ দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

 

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল ডা. মামুন মোস্তাফী (অব.) গণমাধ্যমকে বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শাররিক অবস্থা গত তিন দিনে তেমন কোন উন্নতি না হওয়ায় আজ বেলা ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের মিটিং করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়। মেডিকেল বোর্ডের চিকিৎকগণ ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ দুপুর ১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি ৩০ মিনিট সময় উপস্থিত থেকে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নতির জন্য পরামর্শ দেন। এসময় চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।