NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যর! যা জবাব দিলেন অভিষেক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৭ পিএম

বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিষেক-ঐশ্বর্যর! যা জবাব দিলেন অভিষেক

সম্প্রতি বলিউডে কানাঘুষা চলছে, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন তাদের। বিয়ের পর থেকেই তাদের একাধিকবার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও তাদের সম্পর্ক রয়েছে অটুট। এর মধ্যে আবার কানাঘুষা চলছে অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙন নিয়ে। আর এ গুঞ্জনের মাঝেই স্ত্রীকে নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে মন্তব্য করে বসলেন জুনিয়ার বচ্চন।

গুঞ্জনের সূত্রপাত মূলত আম্বানীদের অনুষ্ঠানে মেয়ের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতি। দুইদিনের মধ্যে একদিনও দেখা মিলল না তার স্বামী অভিষেকের। এর মধ্যে ওই অনুষ্ঠানে প্রাক্তন সালমানের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় বচ্চন বধূকে। যদিও পুরোটাই হয় তার অন্তরালে। আর এদিকেই সুযোগ বুঝে কোপ মারলেন নিন্দুকেরা। তবে তাদের থামানোর নিয়ম ভালো করেই জানা আছে অভিষেকের।

সম্প্রতি বচ্চন পরিবারের এক গুণমুগ্ধ আম্বানীদের অনুষ্ঠানে ঐশ্বর্য ও তার মেয়ে আরাধ্যার একটি ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয় মানুষেরা।’ আর সেই পোস্টের পাল্টা জবাবে অভিষেক লেখেন, ‘আমরাও প্রিয় মানুষেরা।’ একেবারে তিন বাক্যে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন এ অভিনেতা।

উল্লেখ্য, অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের খবর ২০১৪ সালে ছড়িয়ে পড়েছিল বলিউড পাড়ায়। সেই সময় অভিষেক টুইট করে লিখেন, ‘আমার নাকি ডিভোর্স হচ্ছে। এ খবরটা আমাকে জানানোর জন্য ধন্যবাদ! দয়া করে এটাও বলে দিন যে আমি কবে দ্বিতীয় বিয়েটা করছি?’