NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

জিজির শরীরে হাত রেখে সমালোচনার মুখে বনি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০৩ এএম

জিজির শরীরে হাত রেখে সমালোচনার মুখে বনি

নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে আসা হলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। মঞ্চে তাকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে সমালোচিত হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। এবার এই আন্তর্জাতিক তারকার শরীরে হাত রেখে প্রবল সমালোচনার মুখে পড়লেন প্রযোজক বনি কাপুর।

সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে মুম্বাইয়ে বসেছিল তারকাদের হাট। শাহরুখ, সালমান, প্রিয়াঙ্কাদের পাশাপাশি নজর কেড়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, জিজি হাদিদও। ক্যামেরার সামনে একাধিক তারকার সঙ্গে পোজ দিয়েছেন জিজি। বনি কাপুরও ছবি তুলেছিলেন আন্তর্জাতিক সুপার মডেলের সঙ্গে। আর তা তুলতে গিয়েই জিজির কোমরে হাত রেখেছিলেন তিনি।

তবে বনির এভাবে সুপার মডেলের শরীরে হাত দেওয়া নেটিজেনদের একাংশের একেবারেই পছন্দ হয়নি। ছবির কমেন্ট বক্সে তুমুল কটাক্ষ করা হয়েছে বলিউড প্রযোজককে। কারো মন্তব্য, ‘এত বছর ধরে কাস্টিং কাউচ করছে। লালসা আর লুকোতে পারছে না।’ কেউ লিখেছেন, ‘কামুক বুড়ো ইংরেজদেরও ছাড়ল না।’

উল্লেখ্য, এর আগে মঞ্চে নাচার সময় জিজিকে ডেকে কোলে তুলে নিয়েছিলেন বরুণ ধাওয়ান। আচমকাই চুমু খেয়েছিলেন তার গালে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়ে যায়। পরে দাবি করা হয় বিষয়টি পূর্ব পরিকল্পিত ছিল। এদিকে জিজিও জানিয়েছিলেন বরুণ তার বলিউডের স্বপ্ন পূরণ করেছেন। তাতেই সে বিতর্ক খানিকটা স্তিমিত হয়ে যায়। এবার বনির ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো।