NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন রানি


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫০ এএম

কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন রানি

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আন্তর্জাতিক স্তরে দর্শকের হৃদয়ে সাড়া ফেলেছে। দু’বছরের বিরতির পর এই ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন রানি মুখার্জি।

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ে ও কন্যা আদিরার জন্মের পর খুব বেছে বেছে ছবি করছেন রানি। সাম্প্রতিক ছবিটির আগে ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে দেখা গিয়েছিল রানিকে। যে ছবির প্রথম পর্বে তিনিই ছিলেন ২০০৫ সালে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানি জানিয়েছিলেন, তিনি কাজের মাঝে বিরতি নিতে পছন্দ করেন। একটি ছবি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া দেখতে চান, অন্য শিল্পীরা কী করছেন, সেসবও লক্ষ্য করতে চান। তারপর নিজের সিদ্ধান্ত নেন।

রানির কথায়, ছবির মুক্তির পর দর্শকের কেমন লাগছে, সেটা আমি বুঝতে চাই। আমি তখন বাড়িতে থাকি, নানা বিষয়ে নিজেকে সমৃদ্ধ করে নিই। আমি সারা বিশ্বের সিনেমা দেখি। নতুন কী আসছে, সারা বিশ্ব জুড়ে কী কাজ হচ্ছে, এগুলো দেখি। অভিনেত্রী হিসাবে সব সময় অনুপ্রাণিত হতে চাই। আমাদের দেশের নানা প্রদেশের অভিনেতাদের কাজও দেখি।

ক্লান্তিহীন পরিশ্রমে বিশ্বাস করেন না রানি। বরাবরই তিনি ধীরে এবং ভালভাবে কাজ করার পক্ষপাতী। জানিয়েছেন, শুধু অভিনয় করবেন বলেই করেন না।

রানির কথায়, চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রেও আমি নতুনত্ব খুঁজি। কোনো গল্প বিশ্ববাসীর মন জয় করতে পারে সেই রকম গল্পের চরিত্র হতে চাই।

অভিনেত্রী জানান, এমন ছবি ও গল্পের সঙ্গেই তিনি যুক্ত থাকতে চান, যা মানুষকে কিছু জানাবে। খুব ঘন ঘন তেমনটা আসে না, সময় লাগে। তাই তিনি একটা ছবি করে সময় নিয়ে পরবর্তী ছবির জন্য সিদ্ধান্ত নেন। একটা ভাল গল্প আসার জন্য যেটুকু সময় দরকার, সেটুকু নিয়েই থাকেন রানি। তাই তার অভিনীত কাজ দেখতে অপেক্ষা করে থাকতে হয় দর্শককে।