NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বিজয় অতীত, রাশ্মিকার জীবনে নতুন কেউ?


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৮ এএম

>
বিজয় অতীত, রাশ্মিকার জীবনে নতুন কেউ?

তাদের প্রেমের গুঞ্জনে উত্তাল চারদিক। তবে সম্পর্ক নিয়ে কখনওই কথা বলেননি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা।

শোনা যাচ্ছে, বিজয়-রাশ্মিকার প্রেমের আখ্যান ফুরিয়েছে। অন্য এক নায়ককে নাকি মন দিয়েছেন নায়িকা। তিনি বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। মূলত তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি।

ইদানীং নাকি কোনও রাখঢাক ছাড়াই জনসমক্ষে আসছেন রাশ্মিকা এবং শ্রীনিবাস। একে অপরের সঙ্গও নাকি খুব পছন্দ করছেন তারা। মূলত সেই কারণেই আরও মাথাচাড়া দিয়ে উঠেছে দু'জনের ঘনিষ্ঠতা গুঞ্জন।

সূত্রের খবর, সেই তেলুগু অভিনেতাকেই নাকি মন দিয়েছেন রশ্মিকা। এ বিষয়ে যদিও এখনও দুই তারকার মুখে কুলুপ।

পর্দায় হোক বা বাস্তবে, বিজয়-রাশ্মিকার রসায়নে বরাবরই বুঁদ অনুরাগীরা। মাস কয়েক আগে শোনা গিয়েছিল, বিয়ের পরিকল্পনা করছেন নায়ক-নায়িকা।

তবে দু’জনের প্রেম ভাঙার গুঞ্জনে খানিক অবাক তাদের অনুরাগীরা। তবে কি সত্যিই বিজয়কে ছেড়ে অন্য কারও প্রেমে পড়লেন রাশ্মিকা? জানতে আগ্রহী সবাই।