NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক এবার অভিনয়ে


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৪, ১০:০২ এএম

‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক এবার অভিনয়ে

‘কাঁচা বাদাম’ গান গেয়ে সাধারণ বাদাম বিক্রেতা থেকে ‘ইন্টারনেট সেনসেশন’ হয়ে ওঠেন ভুবন বাদ্যকর। হুহু করে বেড়ে যায় ব্যস্ততা। বিভিন্ন বিয়েলিটি শোয়ের মঞ্চে দেখা যায় তাকে। এরপর বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে ওঠে আসেন তিনি। তবে এবার শিরোনামে এলেন অভিনয়ের কারণে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ভুবন বাদ্যকরের।

জানা গেছে, শনিবার (১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া এক সিরিয়ালে বাবার ভূমিকায় দেখা যাবে তাকে। এত দিন গায়ক হিসেবেই পরিচিতি ছিল তার। এবার অভিনেতা হিসেবেও ছোট পর্দা মাতাবেন তিনি।

নিজের এই নতুন ইনিংস নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ভুবন বাদ্যকর। তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে সিরিয়ালটির শুটিং করেছেন। এতে তাকে মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাধ সাধবে বাবা। সেই নিয়েই এগোবে গল্প।

মোট দুই দিন অভিনয় করেছেন ভুবন বাবু, এর বিনিময়ে চল্লিশ হাজার টাকা পরিশ্রমিকও পেয়েছেন। বাদাম কাকুর কথায়, ‘মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।’

মাসখানেক আগেই ‘কাঁচা বাদাম’ গান চুরির অভিযোগ এনে ফের সংবাদের শিরোনামে ওঠে এসেছিলেন ভুবন বাদ্যকর। সেসময় চরম অর্থকষ্টে ভুগছেন বলেও জানান তিনি। ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট তার হাত থেকে ফসকে যাওয়ায় মহাবিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছিলেন গানটির স্রষ্টা।

কিছু দিন আগে গোদের ওপর বিষফোড়া হিসেবে ধরা দেয় চাঁদাবাহিনীর উপদ্রব। যার দরুন নিজের বানানো রাজপ্রাসাদ ছাড়তে হয়ে তাকে। অবশেষে ভাগ্যদেবী সহায় হলেন বাদাম কাকুর ওপর।