NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর ২টা পর্যন্ত


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০২:১৯ এএম

৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর ২টা পর্যন্ত

মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে। আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

বৃহস্পতিবার (৩) মার্চ) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

 

ডিএমটিসিএলের এমডি বলেন, ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে। এছাড়া শুক্রবার (৩১ মার্চ) থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে মেট্রোরেল থামবে বলেও জানান তিনি।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশনের মধ্যে সাতটি স্টেশন চালু আছে। উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন উদ্বোধনের মাধ্যমে নয়টি স্টেশনের সবগুলোই চালু হবে।  

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

 

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ। এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। সরকার ব্যয় করছে ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।