NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

আজও বাথরুমের দরজা আটকানোর অনুমতি নেই জাহ্নবীর!


খবর   প্রকাশিত:  ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৫ এএম

আজও বাথরুমের দরজা আটকানোর অনুমতি নেই জাহ্নবীর!

জাহ্নবী কাপুর যিনি কিনা বলিউডের জনপ্রিয় স্টারকিডদের মধ্যে একজন। প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে তিনি। বংশের ধারা বজায় রেখে করণ জোহরের সিনেমা ‘ধড়ক’ এর হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর থেকে এ কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করে ফেলেছেন জাহ্নবী। তার অভিনয় দেখে যেতে পারলেন না মা শ্রীদেবী, আর এ আক্ষেপটা রয়ে গেছে এ অভিনেত্রীর।

ভারতের তামিলনাড়ুতে জন্ম শ্রীদেবীর। দক্ষিণী অভিনেত্রী হলেও সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন বলিউডেই। নিজস্ব সঞ্চয় দিয়ে জীবনের প্রথম বাংলো বানিয়েছিলেন চেন্নাইতে। ২০১৮ সালে তার মৃত্যুর পর আবারো নতুন করে সাজিয়ে তোলা হয় বাংলোটি। একবার ওই পারিবারিক বাংলোটি অনুরাগীদের ঘুরিয়েও দেখিয়েছিলেন জাহ্নবী।

জাহ্নবী জানিয়েছিলেন, শ্রীদেবীর কেনা প্রথম বাংলো ছিল সেটা। ওই বাংলোতে তার একটি ঘর ছিল, যা এখন পেয়েছেন জাহ্নবী।

তিনি জানান, ওই ঘরের সঙ্গে অ্যাটাচড বাথরুমে এখনো কোনো ছিটকিনি লাগানো হয়নি। কারণ তার মা কোনো ছিটকিনি লাগাতে দেননি তার বাথরুমে। কারণ শ্রীদেবীর ভয় ছিল, জাহ্নবী হয়তো বাথরুমে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলবেন। পানি লিক করার কারণে বাংলোটির কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। তাই পরবর্তীতে বনি কাপুর আবারো পুরোটা নতুন করে সাজান। কিন্তু জাহ্নবীর বাথরুমের ছিটকিনি এখনো লাগানো হয়নি।

উল্লেখ্য, আগামীতে দক্ষিণী সিনেমাতে পা রাখতে চলেছেন জাহ্নবী কাপুর। জুনিয়র এনটিআর এর বিপরীতে ‘এনটিআর ৩০’ সিনেমার হাত ধরে দক্ষিণে অভিষেক হতে চলেছে তার।