NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মসজিদে পোজ দিয়ে ছবি তুলে ট্রলড ভারতীয় নায়িকা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:১৭ এএম

মসজিদে পোজ দিয়ে ছবি তুলে ট্রলড ভারতীয় নায়িকা

সিরিয়াল ও বিগ বসের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী হিনা খান। বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম নামও তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওমরাহ করতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে গিয়েছে তার পরিবারও। কিন্তু সেখানে গিয়েই বাধে বিপত্তি।

জানা যায়, সৌদি আরবে গিয়ে একের পর এক ছবি পোস্ট করছিলেন তিনি। আর তার জেরেই মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় তাকে।

বর্তমানে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মদিনায় অবস্থান করছেন হিনা খান। তবে রমজান শুরুর আগেই মক্কায় পৌঁছান এ অভিনেত্রী। ওমরাহ করেও ভীষণ খুশি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কারণ যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে- মাটিতে বসে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। 

একজন লিখেছেন, “এই জন্য উমরাহ গিয়েছেন, লজ্জা হওয়া উচিৎ”। অন্যজনের বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যে পুণ্যের জন্য গিয়েছে তা আদতে মিলবে তো?” এখানেই কিন্তু শেষ হয়নি।

আরেকজন লিখেছেন, “মালদ্বীপ, লন্ডন, সুইটজারল্যান্স আর এখন এই। মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী এখন ফটোশুটের আখড়া হয়ে গিয়েছে।”

আর এর পরেই ইনস্টাগ্রামের কমেন্ট বক্স করে দিয়েছেন এ অভিনেত্রী।