NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

১৩ বছর পর ফের ঢালিউডে মিঠুন চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

১৩ বছর পর ফের ঢালিউডে মিঠুন চক্রবর্তী

জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী টলিউডে তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রজাপতি’তে অভিনয় করেছেন। যা ব্যবসাসফল সিনেমা হিসেবেও নাম লিখেছে। এছাড়াও বর্তমানে তাকে দেখা যাচ্ছে ভারতের একটি নাচের রিয়্যালিটি শোতে। সিনেমার বাহিরে রাজনীতিও সরব রয়েছেন তিনি। ভারতে একাধিক কাজের পর এবার ১৩ বছর পর ফের ঢালিউডে কাজ করতে চলেছেন এ অভিনেতা।

প্রাথমিকভাবে সব ধরণের কথাবার্তাও শেষ হয়েছে। বাংলাদেশের সিনেমাতে কাজ করতে ইচ্ছুক তিনি। সিনেমার চিত্রনাট্যকার হলেন আব্দুল জাহির। তিনি বলেন, ‘তিন মাস ধরে গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। রোববার এ নিয়ে বিস্তারিত কথাও হলো।’

আব্দুল জাহির বলেন, ‘সিনেমার গল্পটি শুনে তা পছন্দও হয়েছে তার। কথা দিয়েছেন সিনেমাটি করবেন তিনি। তবে তার হাতে বর্তমানে আরও দুটি কাজ রয়েছে। সেসব মিলিয়েই আমাদের সঙ্গে শিডিউল মেলাবেন তিনি। আশা করছি, ঈদের আগেই আমরা চুক্তিবদ্ধ হব। হয়তো অক্টোবরের দিকে আমাদের শুটিং হবে।’

জানা গেছে, সিনেমার নাম ‘হিরো’। বাবা ও মেয়ের সম্পর্কের ওপর তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য।

সম্প্রতি বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি ভারতীয় বাংলা সিনেমা ‘প্রজাপতি’তে দেখা গেছে মিঠুনকে। আর এবার বাবা ও মেয়ের সম্পর্কের গল্পে থাকবেন এ তুখোড় অভিনেতা। শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় দেখা গিয়েছিল তাকে। যদিও সিনেমাটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। এরপর ২০১০ সালে শেষবার ‘গোলাপি’ সিনেমাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী।