NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন অভিনেত্রী!


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৭:৩৮ এএম

>
মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন অভিনেত্রী!

ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। সম্প্রতি বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যুতে ক্রমেই দানা বাঁধছে রহস্য। মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টা লাইভে কেঁদেছিলেন অভিনেত্রী! 

গতকাল রোববার সকালেই মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষার নতুন মিউজিক ভিডিও, শনিবারও ইনস্টাগ্রামে কোমর দুলিয়ে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর রোববার বেলা গড়াতেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত মরদেহ। এই মৃত্যু ঘিরে দানা বাঁধছে একাধিক রহস্য। আকাঙ্ক্ষার মৃত্যুকে আপতত দৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

তরুণ অভিনেত্রীর মৃত্যুর পর থেকেই ‘গায়েব’ তার প্রেমিক সমর সিং। এখনো পর্যন্ত তার সঙ্গে ফোনে যোগাযোগ করেতে পারেনি পুলিশ। এরই মাঝে আকাঙ্ক্ষার একটি ভিডিও নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। অনেকের ধারণা এটিই নাকি অভিনেত্রীর শেষ ভিডিও। 

ভিডিওতে দেখা যাচ্ছে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন আকাঙ্ক্ষা, কাঁদতে দেখা যাচ্ছে তাকে। মাত্র ৪ সেকেন্ডের এই ক্লিপ টুইটারে ভাইরাল। মুখে হাত চাপা দিয়ে রয়েছেন তিনি, তার কোনো কথাই এই ভিডিওতে শোনা যাচ্ছে না। এই ইনস্টাগ্রাম লাইভের কয়েকঘণ্টা পরেই উদ্ধার হয় আকাঙ্ক্ষার মরদেহ। 

এদিকে অভিনেত্রীর মৃত্যুতে দায়ের হওয়া মামলার তদন্তে নেমেছে পুলিশ। আকাঙ্ক্ষার প্রেমিক সমর সিংয়ের খোঁজ করছে পুলিশ। দীর্ঘ সময় ধরে সমরকে নিজের ‘ভাই’ হিসেবেই পরিচয় দিতেন আকাঙ্ক্ষা। তবে চলতি বছর ফেব্রুয়ারিতেই সমরের সঙ্গে সম্পর্কে থাকার খবরে শিলমোহর দেন অভিনেত্রী। সেই নিয়ে কম ট্রোলড হননি আকাঙ্ক্ষা। খুব অল্প বয়সেই কেরিয়ারের সাফল্যের মুখ দেখেছিলেন আকাঙ্ক্ষা। তবে ২০১৭ সাল নাগাদ মানসিক অবসাদের শিকার হন তিনি, তবে ধীরে ধীরে সেই অবসাদ কাটিয়ে উঠে কাজে ফেরেন। কী কারণে এই মৃত্যু? সবদিক খতিয়ে দেখছে পুলিশ।